নিজস্ব সংবাদদাতা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পলাতক ছিলেন। গ্রেফতারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়।
নাঈমুর রহমান দুর্জয় ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন।
