নিজস্ব প্রতিবেদক
ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়ে আবার সর্বোচ্চ ১২৩ টাকায় ওঠেছে। এক মাস আগে ব্যাংকগুলোতে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ম দাম ১২৩ টাকায় ওঠেছিল। তারপর রেমিটেন্স প্রবাহ বাড়ায় ডলারের দাম কমতে থাকে। গত সপ্তাহে তা কমে ১১৯ টাকার নামে নেমে যায়। সর্বোচ্চ দাম ১২০ টাকার ঘরে স্থির খাকে। এতে ডলারের দাম ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে চড়া দামে কিনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে থাকে। গত সপ্তাহে তা সর্বোচ্চ দাম ১২২ টাকা ছাড়িয়ে যায়। রোববার সর্বোচ্চ দাম ১২৩ টাকা ছাড়িয়ে গেছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ৮৩ পয়সা।
এদিকে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স এসোসিয়েশেনর (বাফেদা) প্রতিদিনের বাজার দরের প্রতিবেদন থেকে দেখা গেছে, রোববার ব্যাংকগুলোতে সর্বোচ্চ ১২৩ টাকার বেশি দরে ডলার বিক্রি হয়েছে। এর মধ্যে বিদেশি ব্যাংক ব্যাংক আল ফালাহ ১২৩ টাকা ১০ পয়সা করে ডলার বিক্রি করেছে। বেসরকারি খাতের ঢাকা ব্যাংক, আইএফআইসি ১২৩ টাকা করে ডলার বিক্রি করেছে। কিছু ব্যাংক ১২২ টাকা ৯৫ পয়সা দরে বিক্রি করেছে। কেন্দ্রীয় ব্যাংক নিজেও ১২২ থেকে ১২৩ টাকার মধ্যে ডলারের দাম রাখতে চাচ্ছে। কারণ রেমিটেন্স ও রপ্তানি আয়ের বাড়তি ধারা অব্যাহত রাখতে ডলারের দাম তারা আগের অবস্থানে ধরে রাখতে চায়। তা না হলে হুন্ডির মাধ্যমে রেমিটেন্স আসার প্রবনতা আবার বেড়ে যেতে পারে। কারণ প্রবাসীরা কম দামে রেমিটেন্সের ডলার বিক্রি করতে নিরুৎসাহিত হয়। যে কারণে ডলারের দাম কমার সময়ে ছোট ব্যাংক গুলো বেশি দাম দিয়ে ডলার কিনতে পেরেছে। সার্বিকভাবে ডলারের দাম বাড়ায় এর ক্রয় মূল্যও বাড়িয়েছে ব্যাংকগুলো। ১২১ টাকা ১০ পয়সা থেকে ১২১ টাকা ৯৫ পয়সা দওে অনেক ব্যাংক ডলার কিনেছে। তবে ব্যাংকগুলো ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে এক টাকা ব্যবধান রাখছে।
