নিজস্ব প্রতিবেদক
ব্যাংকগুলোতে ডলারের দাম আরও কমেছে। সোমবার ব্যাংকে প্রতি ডলার গড়ে ১১৯ টাকার ঘরে নেমে এসেছে। এদিন সর্বনিম্ম ১১৯ টাকা ৫০ পয়সা এবং সর্বোচ্চ ১২০ টাকা ১০ পয়সা দরে ডলার বিক্রি হয়েছে। ডলারের গড় দাম ছিল ১১৯ টাকা ৭২ পয়সা। এদিন আন্ত:ব্যাংকে ২ কোটি ২০ লাখ ডলার লেনদেন হয়েছে।
গত দুই সপ্তাহ ধরে ব্যাংকে ডলারের দাম কমছে। দুই সপ্তাহে আগে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ম দাম ১২৩ টাাকায় ওঠেছিল। এখন গড় দাম নেমে এসেছে ১১৯ টাকা ৭২ পয়সায়। এ হিসাবে প্রতি ডলারের দাম কমেছে ৩ টাকা ২৮ পয়সা।
ডলারের দাম কমায় এর সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য মুদ্রার দামও কমতে শুরু করেছে। পাশাপাশি খোলা বাজারেও ডলারের দাম কমেছে। সোমবার খোলা বাজারে প্রতি ডলার ১২০ টাকা করে বিক্রি হয়েছে। এর আগে গত সরকারের সময়ে খোলা বাজারে ডলারের দাম ১৩২ টাকায় ওঠেছিল। ব্যাংকেও প্রতি ডলার সর্বোচ্চ ১৩৪ টাকায় ওঠেছিল।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক ডলার বাজারে স্তিতিশীলতা ধরে রাখতে নানা পদক্ষেপ নিয়েছে। যেসব ব্যাংক এতো দিন ডলার সংকটের কারণে এলসি খুুলতে পারতো না, এখন সংকটে রয়েছে, সেসব ব্যাংকগুলোকে ডলার দেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যাতে তারা বৈদেশিক বাণিজ্যে ফিরে আসতে পারে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকও নিলামের মাধ্যমে ডলার কিনছে। আন্ত:ব্যাংকেও ডলারের লেনদেন বাড়াতে বলেছে। ব্যাংকগুলো এখন তাদের অফশোর ব্যাংকিং ইউনিটে ডলার স্তানান্তর করে বাজারে স্তিতিশীলতা আনার চেষ্টা করছে।
দুর্বল ব্যাংকগুলো এখন ১২১ টাকা করে রেমিটেন্স কিনছে। ভাল ব্যাংকগুলোতে রেমিটেন্সের ডলার কমে এসেছে ১২০ টাকায়। ফলে রেমিটেন্সের একটি অংশ এখন দুর্বল ব্যাংকগুলো পাচ্ছে।
