গাজীপুর প্রতিবেদক
শনিবার গাজীপুরের নুহাশ পল্লীতে বিশিষ্ট কতা সাহিত্যিক ও চলচিত্রকার হুমায়ূন আহমেদের ১৩ তম মৃত্যুবার্সিকী পালিত হয়েছে। নুহাশ পল্লীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনসহ অন্যরা।
এ সময় তিনি জানান, হুমায়ুন আহমেদের স্মরণে একটি যাদুঘর প্রতিষ্ঠা করা হবে। অচিরেই এ কাজ শুরু হবে।
নেত্রকোনা জেলার কেন্দুয়ায় নানা আয়োজনে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে কুতুবপুর গ্রামে নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এ আয়োজন করে।
দিবসটি পালন সকাল ১০টার দিকে উপলক্ষ্যে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কালো ব্যাজ ধারণ। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিয়ে কবিকে স্মরণ করেন। কবির স্মরণে বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে একটি শোক র্যালি বিদ্যালয়ের সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হুমায়ূন আহমেদের আত্মার মাগফেরাত কামনা করেন।
হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০০৬ সালে পৈত্রিক ভিটা কেন্দুয়ায় স্থাপন করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। ২০১২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
