নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রতœতাত্ত্বিক স্থাপত্যের নিদর্শনগুলোর ছবি সম্বলিত নতুন ডিজাইন নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। বাজারে প্রচলিত সব মানের নোটেই ১০০০, ৫০০, ২০০, ১০০, ৫০, ২০, ১০, ৫ ও ২ টাকা টাকা মূল্যমানের নতুন নোট ছাপানোর কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়া হয়েছে। বর্তমানে গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোট আগামীকাল মঙ্গলবার থেকে প্রথমবারের মতো বাজারে বাজারে ছাড়া হবে। নোটটি এদিন প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ছাড়া হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।
রোববার কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তত্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মি.মি. ও ৬২ মি.মি.। নোটের সম্মুখভাগে বামপাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদেও ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা’র ছবি এবং নোটের পেছনভাগে বাংলাদেশের সুন্দরবনের ছবি রয়েছে। নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ। এর নিচে উজ্জ্বল ইলেক্ট্রোটাইপ জলছাপে ‘১০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম রয়েছে। নোটটিতে নীল রঙের আধিক্য আছে। এছাড়া ১০০ টাকা মূল্যমান নোটটিতে মোট ১০ ধরণের নিরাপত্তা ক্সবশিষ্ট্য সংযোজন করা হয়েছে।
নতুন ডিজাইনের ১০০ টাকা মূল্যমানের নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে।
