নিজস্ব প্রতিবেদক
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। বুধবার দিনের শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার বা ৩০ দশমিক শূন্য ২ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মানদণ্ড ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ প্রায় ২৫ বিলিয়ন ডলার।
এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বা আকুর দায় শোধের পর রিজার্ভ ২৯ বিলিয়ন ডলারের ঘরে নেমেছিল। আকুর দায় শোধের আগে রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।
রিজার্ভ বাড়ার কারন হচ্চেরেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও বাজার থেকে নগদ ডলার কেনা।
