নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ থেকে মার্কিন বাজারে রপ্তানি করা পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনায় অংশ নিতে সোমবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সরকারের একটি প্রতিনিধিদল। বানিজ্য উপদেষ্টা এতে নেতৃত্ব দেবেন।
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক সংক্রান্ত তৃতীয় দফা বৈঠক আগামী ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী।
