নিজস্ব প্রতিবেদক
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩ হাজার কোটি ডলার বা ৩০ বিলিয়ন (১০০ কোটিতে ১ বিলিয়ন) ডলারের নীচে নেমে এসেছে। নিট রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার থেকে ২৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
গত মে-জুনের আকুর দেনা বাবদ ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে সোমবার। ওই দেনা শোধের পর গ্রস রিজার্ভ এখন ২ হাজার ৯৫৩ কোটি ডলারে দাঁড়িয়েছে। নিট রিজার্ভ ২ হাজার ৪৪৬ কোটি ডলারে দাঁড়িয়েছে।
আকুর দায় পরিশোধের আগে গ্রস রিজর্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার নিট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল।
