নিজস্ব প্রতিবেদক
আন্ত:ব্যাংকে ডলারের দাম সর্বোচ্চ ৯০ পয়সা কমেছে। সোমবার আন্ত:ব্যাংকে প্রতি ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ম দাম কমে ১২২ টাকায় নেমেছে। আগে এর দাম সর্বেচ্চে ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছিল। ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বাড়ায় দাম কমছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, সোমবার আন্ত:ব্যাংকে ডলারের দাম কমেছে সর্বোচ্চ ৯০ পয়সা। এদিন আন্ত:ব্যাংকে প্রতি ডলারের সর্বনিম্ম ও সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা। লেনদেন হয়েছে ২ কোটি ৩০ লাখ ডলার। এর আগে আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দাম সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছিল।
সাম্প্রতিক সময়ে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এদিকে আমদানির চাহিদাও তুলনামূলকভাবে কম। এছাড়া বৈদেশিক ঋণের চাপ কমে গেছে। যে কারণে ব্যাংকগুলোতে ডলার আয়ের চেয়ে খরচ কম হচ্ছে। ফলে ব্যাংকে ডলারের প্রবাহ বেড়েছে। এ কারণে দামও কমছে। এর আগে গত মাসে ডলারের দাম সর্বোচ্চ ৩ টাকা ৪০ পয়সা কমেছিল।
এদিকে আন্ত:ব্যাংকে ডলারের দাম কমায় এর প্রবাব পড়েছে ব্যাংকেও। গ্রাহকদের কাছে ডলার বিক্রির দামও কিছুটা কমেছে।
