Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » এশিয়া ক্রিকেট কাপ :প্রাথমিক দল ঘোষণা বিসিবির
    খেলা

    এশিয়া ক্রিকেট কাপ :প্রাথমিক দল ঘোষণা বিসিবির

    August 6, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব প্রতিবেদক

    সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পের জন্য খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। ১৫ আগস্ট থেকে স্কিল অনুশীলন শুরু হবে। এরপর ২০ আগস্ট ক্যাম্পটি সিলেটে স্থানান্তরিত হবে।

    এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের।

    এখনও ঐ সিরিজের সূচী ঘোষণা করেনি বিসিবি। তবে তিন ম্যাচের সিরিজটি ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। সব ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

    চলতি মাসে ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবার কথা ছিল। কিন্তু এক বছরের জন্য ভারতের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। এজন্য এশিয়া কাপের প্রস্তুতির জন্য ডাচদের বিপক্ষে সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

    টি-টোয়েন্টি দ্বিপাক্ষিক সিরিজের জন্য এটি হবে নেদারল্যান্ডসের প্রথম বাংলাদেশ সফর।

    এশিয়া কাপের প্রাথমিক টি-টোয়েন্টি দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিএনপির সন্তোষ, এনসিপির অসন্তোষ
    Next Article প্লাস্টিক দূষণ রোধে সমঝোতার চেষ্টা

    Related Posts

    এশিয়ান গেমসে অংশগ্রহণ নেবে বাংলাদেশের সার্ফাররা

    August 18, 2025

    ভুটানে ঠাণ্ডায় অর্পিতারা, বাহরাইনে তীব্র গরমে অনূর্ধ্ব-২৩ দল

    August 17, 2025

    প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ

    August 11, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.