নিজস্ব প্রতিবেদক
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এশিয়া কাপ ক্রিকেট। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত খেলা চলবে। এতে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট রোর্ড শনিবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষনা করেছে। এবার বাংলাদেশকে বেশ কঠিণ চ্যালেঞ্জ মোকাবেলা করে এগুতে হবে। কারণ বড় বড় দলের সঙ্গে খেলা পড়েছে। খেলতে হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে।
এতে অংশ নেওয়া ৮ দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। পাঁচ স্থায়ী সদস্য বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও টুর্নামেন্টে অংশ নেবে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সাথে আছে ওমান ও আরব আমিরাত। গ্রুপ বি’তে মুখোমুখি হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে টাইগাররা।
৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ ১৪ সেপ্টেম্বর।
২৮ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে নামবে পর্দা।
