নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকগুলোর দুর্বলতার কারণে ব্যাংক পুনগর্ঠণ বা অবসায়ন বা একীভ’তকরণের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকে একটি নতুন বিভাগ গঠণ করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ব্যাংক রেজোলেশন ডিপার্টমেন্ট’। এখন থেকে এ বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ এ বিভাগের সঙ্গে করার জন্য বানিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক লুটপাটের কারণে অনেক ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে বা গ্যারান্টি নিয়ে ঋণের জোগান দিলেও ব্যাংকগুলো চলতে পারছে না। এ অবস্থায় ৫টি ব্যাংককে একীভ’ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরও দুর্বল ব্যাংক পুনর্ঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে সরকার ব্যাংক রেজালেশন অধ্যাদেশ প্রনয়ন করেছে। এই আইনের আওতায় ওই বিভাগ গঠণ করা হয়েছে।
এতে বলা হয়, বাণিজ্যিক ব্যাংকগুলোর মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকিস্বর্রপ অন্য যে কোন ঝুকির সময়োপযোগী সমাধানে এ বিভাগ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষা ও ব্যাংক ব্যবস্থার প্রতি গ্রাহকদের আস্থার ঘাটতি লাঘবের মাধ্যমে একটি শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যবস্থা নেবে। এসব লক্ষ্য বাস্তবায়ন ও আমানতকারীদের স্বার্থে ব্যাংক রেজোলেশন অধ্যাদেশ প্রনীত হয়েছে। এই উদ্দেশ্যে এবং আইনের বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংক পুনর্গঠণ ও একীভ’তকরন ইউনিট নামে একটি ইউনিট গঠন করা হয়। সম্প্রতি ওই ইউনটের নাম পরিবর্তন করে ব্যাংক রেজোলেশন ডিপার্টমেন্ট নামকরন করা হয়েছে।
এই বিভাগের মাধ্যমে ব্যাংক খাতের আশু সংকট নিরসনসহ সামগ্রিক রেজুলেশন কার্যক্রম তথা একীভ’তকরন, অধিগ্রহণ, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা ইত্যাদি কার্যক্রম সম্পাদিত হবে। এখন থেকে ব্যাংক পুনগর্ঠণ ও অবসায়ন ইউনিটের সংশ্লিস্ট যাবতীয় পত্র যোগাযোগ নবগঠিত ডিভাগের সঙ্গে করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
