নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান: শোক ও বিজয় শীর্ষক শিল্পকর্ম প্রদশর্নীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চলবে ২৫ জুলাই পর্যন্ত। অনুষদের জয়নুল গ্যালারিতে এ প্রদর্শনী হচ্ছে। এটি সকালের জন্য উন্মুক্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী চলবে। চারদিন ব্যাপী এ প্রদর্শনী দেখতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এতে জুলাই আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের বিভিন্ন শিল্পকর্ম স্থান পেয়েছে। চারুকলা অনুষদের বিভিন্ন শিক্ষার্থী ও শিক্ষেকদের আকা এসব প্রদর্শনীতে সেই সময়ের আন্দোনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
