Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home »  জুলাই চেতনাকে ধারন করেনি সরকার
    প্রচ্ছদ

     জুলাই চেতনাকে ধারন করেনি সরকার

    August 8, 2025No Comments3 Mins Read6 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সরকারের এক বছর, প্রত্যাশা অনেক উচুতে, প্রাপ্তি তলানিতে

    অর্থনীতিতে কিছু সাফল্য আছে, তবে গতিশীল হয়নি

    নিজস্ব প্রতিবেদক

    ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক  মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের  এক বছর পূর্ণ হচ্ছে আজ ৮ আগস্ট। গত বছরের এই দিনে তিনি বিদেশ থেকে এসে প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেন।

    ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের পতন ঘটে। এর আগে ৩৬ দিনের আন্দোলনে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। তার এক বছরে মানুষের প্রত্যাশা পারদ ছিল অনেক উচুতে। কিন্তু প্রাপ্তি একেবারেই তলানিতে।

    জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সরকার নির্বাচনী ব্যবস্থা, শাসনব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, অর্থনীতি, বিচারব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অভ্যুত্থানে নিহতদের বিচারসহ সব খাতে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এসব পদক্ষেপের মধ্যে সরকার শুধু অর্থনৈতিক অঙ্গনে বেশ কিছু সাফল্য দেখিয়েছে। বাকিগুলোতে তেমন কোন সাফল্য আসেনি। সবচেয়ে বড় ব্যর্থতা হিসাবে দেখা দিয়েছে আইনশংখলা পরিস্তিতির চরম অবনতি। এক্ষেত্রে সরকার কিছুই করতে পারেনি বলা যায়।

    জুলাই আন্দোলনে মূল দাবি ছিল কর্মসংস্তান বাড়ানো। কর্মসংস্তান না হওয়ায় তারা কোটার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু সরকার কর্মসংস্তান বাড়াতে কোন পদক্ষেপই নিতে পারেনি। যেগুলো নিয়েছে সেগুলো কোন সুফল বয়ে আনতে পারেনি।

    জুলাই সনদ ঘোষনা করা নিয়ে সরকার রীতিমত প্রবঞ্চনা করেছে। ফলে একতরফাভাবে যে সনদ ঘোষনা করা হয়েছে তাতে জুলাই আন্দোলনের মূল চেতনার কোন বিষয়ই অন্তভূক্ত হয়নি। এ উপলক্ষ্যে আয়োজিত মূল অনুষ্ঠানে আন্দোলনের মূল সমন্বয়কদের দাওয়াত করা হয়নি। এটি সরকারের অত্যন্ত সংকীর্ণ মনোভাবে প্রকাশ।

    সরকারের এক বছর পূর্তির বিষয়টি একটি বড় ব্যর্থতায় সামান্য কিছু সাফল্যও ঢাকা পড়ে গেছে। যাদের আন্দোলনে তিনি আজ প্রধান উপদেষ্টা, চেয়ারে বসে তাদেরকেই ভুলে গেলেন। আপন করে নিলেন অন্যপক্ষকে। যারা দলীয়ভাবে ওই আন্দোলনে অংশ নেয়নি।

    জুলাই আন্দোলনে নিহতদের পূর্নাঙ্গ তালিকা করতে পারেনি সরকার। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি। যাদের রক্তের ওপর সরকার প্রতিষ্ঠিত তারা এই সরকারের আমলে অবহেলিত। তার মানে এই সরকার জুলাই চেতনাকে ধারন করে না-বলেছেন আন্দোলনকারীরা। বর্ষপূর্তির অনুষ্ঠানেও জুলাই যোদ্ধা ও আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরকে অবহেলা করা হয়েছে।

    গত ৫ আগস্ট, যেদিন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণজাগরণ চূড়ান্ত বিজয় অর্জন করে, সেদিন ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সরকার জাতির সামনে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করে। 

    গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

    সরকার ইতোমধ্যে একাধিক সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে রয়েছে: নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচারব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন, শ্রমিক অধিকার সংস্কার কমিশন ও নারী বিষয়ক সংস্কার কমিশন। এসব কমিশন তাদের সুপারিশমালা জমা দিয়েছে এবং সরকার অনেক ক্ষেত্রেই সেই সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।

    সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে এ বছরের জুন মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশে নেমেছে, যা গত ৩৫ মাসে সর্বনিম্ন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডলারের দাম ফের কমছে
    Next Article মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস

    Related Posts

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    August 23, 2025

    শত কোটি টাকার সাদা পাথর লুট

    August 22, 2025

    বিদেশে  পাচারের ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান

    August 18, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.