নিজস্ব সংবাদদাতা
ব্যাংকগুলোতে আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম কমেছে গড়ে ৩০ পয়সা। বৃহস্পতিবার ব্যাংকগুলোতে সর্বনিম্ম ১২২ টাকা ৬০ পয়সা দরে ডলার বিক্রি হয়েছে। এ দিনে ডলার বিক্রির সর্বোচ্চ দাম ওঠেছে ১২২ টাকা ৭৫ পয়সা। ডলারের গড় দাম ছিল ১২২ ৭৩ পয়সা। কারণ সর্বোচ্ছ দামের কাছাকাছি বেশি ডলার বিক্রি হয়েছে। এ কারণে গড় দাম বেশি পড়েছে।
আইএমএফের চাপে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের ওপর চেড়ে দিয়েছে। ফলে এখন ডলারের দাম নির্ধারিত হচ্ছে বাজারে। প্রথম দিকে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকায় ওঠেছিল। বাজারের ওপর ছাড়ার আগে এর দাম ছিল সর্বোচ্চ ১২২ টাকা। ফলে দাম এক টাকা বেড়েছিল। সাম্প্রতিক সময়ে রেমিটেন্স ও রপ্তানি আয় এবং উন্নয়ন সহযোগীদের ঋণ ছাড় বেড়ে যাওয়ায় দেশে ডলারের প্রবাহ বেড়েছে। এতে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। যে কারণে ডলারের দাম কমতে শুরু করেছে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, ডলারের দাম বেশি যাতে কমতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ ডলারের দাম বেশি মাত্রায় কমে গেলে রেমিটেন্স ও রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে।
