নিজস্ব প্রতিবেদক
গত চার দিন ধরে আন্ত:ব্যাংকে ডলারের দাম কমছে। এর আগে আন্ত:ব্যাংকে এর দাম সর্বোচ্চ ১২২ টাকা ৯০ পয়সায় ওঠেছিল। বৃহস্পতিবার তা কমে ১২১ টাকা ৬২ পয়সায় নেমে এসেছে। ব্যাংকগুলোর আমদানিতে ডলার বিক্রির দামও সর্বোচ্চ ১২৩ টাকায় ওঠেছিল। এখনও দুই একটি ব্যাংকে ১২৩ টাকা আছে। তবে গড় দাম দাম ১২২ টাকা ৫০ পয়সার নীচে নেমে এসেছে।
গাম্প্রতিক সময়ে রেমিটেন্স প্রবাহে ধারাবাহিক উর্ধ্বগতি, রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ডলারের প্রবাহ বেড়েছে। এর বিপরীতে ডলার খরচের অন্যতম খাত আমদানি নিয়ন্ত্রণে রয়েছে। বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কমে গেছে। যে কারণে ডলারের প্রবাহ বেড়েছে। এতে করে আন্ত:ব্যাংকে ডলারের চাহিদাও কমে গেছে। ফলে এর দাম কমছে। এর আগেও ডলারের দাম সর্বোচ্চ ৩ টাকা ৪০ পয়সা কমেছিল। তখন কেন্দ্রীয় ব্যাংক বাজার দরের চেয়ে বেশি দামে ব্যাংকগুলো থেকে ডলার কিনে বাজার স্থিতিশীল রেখেছে।
বৃহস্পতিবার ব্যাংকে ডলারের দাম সর্বনিম্ম ছিল ১২১ টাকা ৩৫ পয়সা এবং সর্বোচ্চ দাম ছিল ১২১ টাকা ৯০ পয়সা। গড় দাম ছিল ১২১ টাকা ৬২ পয়সা। এ দিন আন্ত:ব্যাংকে ডলার লেনদেন হয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার।
Previous Articleঅনুষ্ঠানে মূল সমন্বয়কদের না ডাকা রাষ্ট্রীয় অপরাধ
Next Article জুলাই চেতনাকে ধারন করেনি সরকার
