নিজস্ব প্রতিবেদক
ডলারের দাম আরও বেড়ে ১২২ টাকা ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার ব্যাংকগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে সর্বোচ্চ ১২২ টাকা ৩০ পয়সা দরে। বুধবার সর্বোচ্চ দর ছিল ১২২ টাকা। সর্বোচ্চ দরে এক দিনে এর দাম বেড়েছে ৩০ পয়সা। রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয়ের উর্ধ্বগতির ধারা ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ধরে রাখতে হস্তক্ষেপ করছে।
বৃহস্পতিবার ডলারের সর্বনিম্ম দর ছিল ১২১ টাকা ৫০ পয়সা। গড় দাম ছিল ১২২ টাকা ১৪ পয়সা। এর আগে গত প্রায় দুই সপ্তাহ যাবৎ ডলারের গড় দাম ১২২ টাকার নীচে ছিল। এর আগে ডলারের গড় দাম ১২৩ টাকায় ওঠেছিল।
এদিকে ডলারের দাম কমলেও রেমিটেন্স প্রবাহে কোন সমস্যা হয়নি। কয়েকটি দুর্বল ব্যাংক বেশি দামে রেমিটেন্স কিনছে। ফলে প্রবাসীরা ওইসব ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাচ্ছেন। এতে দুর্বল ব্যাংকগুলোও ডলার পেয়ে তারল্য সংকট দূর করার পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে সচল হচ্ছে।
আগে দুর্বল ব্যাংকগুলো ডলার সংকটের কারণে বৈদেশিক বাণিজ্যে একেবারে নিক্রিয় হয়ে পড়েছিল।
