Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার
    রাজনীতি

    ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

    রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৫ সেপ্টেম্বর
    July 29, 2025No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব প্রতিবেদক

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল মঙ্গলবার ঘোষণা করা হবে। ডাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের উদ্ধৃতি দিয়ে  সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

    জনসংযোগ দপ্তর থেকে জানানো হয় ২৯ জুলাই মঙ্গলবার বিকেল ৪ টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের ২য় তলার কনফারেন্স রুমে ঘোষণা নির্বাচনী তফসিল করা হবে।

    রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১৫ সেপ্টেম্বর

    দীর্ঘ ৩৪ বছরের অচলায়তন কাটিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। অচলাবস্থার অবসান ঘটিয়ে রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার ভোটগ্রহণ করা হবে।

    সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে তফসিল ঘোষনা করেন কমিশনের সদস্য অধ্যাপক এনামুল হক। 

    অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখা, আরও সুসংহত করা, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে এই নির্বাচন ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।’

    আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ আগস্ট ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত ভোটার তালিকায় আপত্তির নিষ্পত্তি এবং ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    তিনি জানান, ১৭ থেকে ১৯ জুলাই মনোয়নপত্র বিতরণ, ২১, ২৪ ও ২৫ আগস্টে মনোনয়নপত্র দাখিল এবং ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১৫ সেপ্টেম্বর সোমবার বেলা ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। 

    সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article১২ হাজার দরিদ্র তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে পিকেএসএফ
    Next Article ‘জুলাই আন্দোলন কেন মানি মেকিং মেশিন হবে’

    Related Posts

    অভ্যুত্থানের শহীদদের সঙ্গে সরকার বেইমানি করেছে : রেজা কিবরিয়া

    August 17, 2025

    কক্সবাজার ভ্রমণ : এনসিপির ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার

    August 17, 2025

    জুলাই সনদ : ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না

    August 17, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.