Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » থাইল্যান্ডের  প্রধানমন্ত্রী অপসারিত
    প্রচ্ছদ

    থাইল্যান্ডের  প্রধানমন্ত্রী অপসারিত

    July 2, 2025No Comments2 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    থাইর‌্যান্ডের প্রধানমন্ত্রী
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বৈশ্বিক ডেস্ক

    পিতা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা, ফুফু সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার মতোই পরিণতি ভোগ করতে হলো থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনা-ওয়াত্রাকে। একটি ফোনকলকে ঘিরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি ফাঁস হয় তার একটি ফোনকল। একে ঘিরে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফোনকলে তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেন’কে ‘চাচা’ বলে সম্বোধন করেন এবং এক থাই সেনা কমান্ডারের সমালোচনা করেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিষয়ক আলোচনায় ‘নমনীয়তা’ দেখানোর প্রস্তাব দেন। এই ফোনকল থাইল্যান্ডে জাতীয় মর্যাদা ও সামরিক কর্তৃত্বের অবমূল্যায়ন হিসেবে দেখা হয়েছে, যা জনমনে ক্ষোভ তৈরি করে। এর ফলে তার অব্যাহতির আবেদন আদালতে জমা পড়ে। ফলে ৭-২ ভোটে সাংবিধানিক আদালত তাকে সাময়িক বরখাস্ত করে। প্রধানমন্ত্রী হিসেবে পেতংতার্নের পদত্যাগ কার্যকর না হওয়া পর্যন্ত ১৫ দিন সময় দেয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের জন্য। ২০০৬ সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। ইংলাক শিনাওয়াত্রার ভাতিজি পেতংতার্ন। ইংলাক ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানে অপসারিত হন। এখন তিনজনই থাই রাজনীতির সর্বোচ্চ পদে আসীন থেকে পূর্ণ মেয়াদ শেষ না করেই ক্ষমতা হারালেন। এর আগে মার্চে পেতংতার্নের জনপ্রিয়তা ছিল শতকরা ৩০.৯ ভাগ। জুনে তা নেমে এসেছে ৯.২ ভাগে। অর্থনীতি চাঙ্গা করতে ব্যর্থতা, কোয়ালিশনের দুর্বলতা এবং সামরিক সমালোচনা- সব মিলিয়ে তিনি চাপের মুখে। তার পিতা থাকসিন শিনাওয়াত্রা বর্তমানে থাইল্যান্ডের সবচেয়ে আলোচিত বিচারপ্রার্থী। তিনি ৯ বছর আগে দক্ষিণ কোরিয়ার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাজপরিবার নিয়ে কথা বলায় এখন  রাজকীয় আইনে অভিযুক্ত। এই আইন অনুযায়ী রাজপরিবারকে অসম্মান করা শাস্তিযোগ্য অপরাধ এবং শাস্তি হতে পারে ১৫ বছরের কারাদণ্ড। সম্প্রতি থাকসিন  দেশে ফেরেন। মনে করা হয়, তার আগে ২০২৩ সালে একটি গোপন রাজনৈতিক সমঝোতা করা হয়েছে তার বিষয়ে। তার ফলে সেনাবাহিনী ও রক্ষণশীল শিবিরের সঙ্গে সমঝোতায় পৌঁছে পিউ থাই দল সরকার গঠন করে। এরই মধ্যে একটি রক্ষণশীল মিত্র দল জোট ত্যাগ করেছে। সামরিক ও রাজতন্ত্রঘেঁষা গোষ্ঠীগুলো সিনাওয়াত্রা পরিবারের ‘জাতীয় স্বার্থবিরোধী’ আচরণ নিয়ে সরব হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিগগিরই আসছে জুলাই ঘোষনা
    Next Article ৫দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব ব্যাংকিং কার্যক্রম

    Related Posts

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    August 23, 2025

    শত কোটি টাকার সাদা পাথর লুট

    August 22, 2025

    বিদেশে  পাচারের ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান

    August 18, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.