নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ফার্মগেট ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ফার্মগেটে ককটেল বিস্ফোরণের কিছুক্ষণ পরই মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ হয়।
ফার্মগেটের ফার্মভিউ সুপারমার্কেটের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা এটি ঘটিয়েছে তা তারা জানেন না। শুধু শব্দ পেয়েছেন।
