নিজস্ব প্রতিবেদক
চিত্রনায়িকা শবনম বুবলী এবার নাচলেন ‘ময়না’ শিরোনামের একটি গানে। তবে এটা কোনো সিনেমার গান নয়। বরং বড় বাজেটের, ফিল্মি স্টাইলে নির্মিত মিউজিক ভিডিওতে। এই ধরনের বিশাল ব্যায়ের মিউজিক ভিডিও দেশে এই প্রথম নির্মাণ করা হচ্ছে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সিরিলি করা হবে। এতে বুবলীর সঙ্গে নাচতে দেখা যাবে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনকে। আসিফ ইকবালের কথায় এর সুর-সংগীত করেছেন আকাশ সেন। কোনালের সঙ্গে গানটি গেয়েছেন নিলয় ডি রকস্টার। ২৪শে জুলাই ‘গানচিল মিউজিক’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘ময়না’ গানটি।
