সজল ধারা
গত আড়াই বছরের মধ্যে রিজার্ভ সর্বোচ্চ সীমায় ওঠেছে। গত রোববার দিনের শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাড়িয়েছে ৩১.৩২ বিলিয়ন (ডলার)। আইএমএফের ঋণের অর্থ বাবদ ১৩৪ কোটি ডলার ছাড়সহ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক ঋণের অর্থ ছাড় করায় রিজার্ভ বেড়েছে। এছাড়া সদ্য বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে। ওই বছরে ৩০ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এসেছে। এছাড়াও রপ্তানি আয় বেড়েছে। এসব কারণে রিজার্ভ বেড়েছে।
তবে নিট রিজার্ভ এখনও ২৬.৩২ বিলিয়ন ডলার। কারণ রিজার্ভ থেকে যেসব অর্থ নিয়ে আলাদা তহবিল গঠণ করা হয়েছে সেগুলো নিট রিজার্ভ থেকে বাদ দিতে হচ্ছে। এ কারণে নিট রিজার্ভ প্রায় ৫০০ কোটি ডলার বা ৫ বিলিয়ন ডলার কম।
