Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » ১২ হাজার দরিদ্র তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে পিকেএসএফ
    অর্থনীতি

    ১২ হাজার দরিদ্র তরুণ-তরুণীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে পিকেএসএফ

    July 29, 2025No Comments2 Mins Read3 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব প্রতিবেদক

    দেশের পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে আধুনিক শিল্পের উপযোগী করে প্রশিক্ষণ দেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। শিল্পের চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। এর মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার হবে। এ লক্ষ্যে ‘এসআইসিআইপি-পিকেএসএফ’ প্রকল্প আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

    তিন বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে দেশের ১২ হাজার তরুণ-তরুণীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।  এর মধ্যে ৩০ শতাংশ হবে নারী। বাকি ৭০ শতাংশ প্রশিক্ষণার্থীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে নিম্ন-আয় ও প্রান্তিক জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা।

    এই প্রকল্পের আওতায় ১২টি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যয় প্রকল্প থেকেই বহন করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর তাদের অর্জিত দক্ষতার ভিত্তিতে স্ব-কর্মসংস্থান ও চাকরিভিত্তিক কর্মসংস্থানে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

    পিকেএসএফ ভবনে সরকারের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ এর অংশ হিসেবে পিকেএসএফ-এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব তথ্য জানানো হয়।

    অনুষ্ঠানে পিকেএসএফ এই প্রকল্প বাস্তবায়নে অংশীদার প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। এ প্রকল্পে সহায়তা করছে এশিয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

    অর্থ সচিব ও এসআইসিআইপি-এর জাতীয় কর্মসূচি পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খান,

    ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।

    অনুষ্ঠানে প্রকল্পের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা দেন পিকেএসএফ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জিয়াউদ্দিন ইকবাল।

    উল্লেখ্য, এর আগে বর্তমান এসআইসিআইপি-পিকেএসএফ প্রকল্পের পূর্বসূরি পিকেএসএফ এসইআইপি প্রকল্পের আওতায় মোট ৩৮ হাজার ৬শ’ ৩৩ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসৌদীতে হবে ফিউচার ইনভেস্টমেন্ট সম্মেলন
    Next Article ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা মঙ্গলবার

    Related Posts

    নবায়নের ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ পুনরায় খেলাপি

    August 22, 2025

    ব্যাংকগুলোকে এক মাসে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকা ধার

    August 19, 2025

     দায় পরিশোধের মেয়াদ  ডিসেম্বর পর্যন্ত বাড়ল

    August 19, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.