নিজস্ব প্রতিবেদক
২০২৪ সালের ১ জুলাই থেকে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। প্রথম এক সপ্তাহের মধ্যেই সারাদেশে কোটা বিরোধী আন্দোলন জমে ওঠে। সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলনে নেমে যায়। ফলে যানবাহন চলাচল যেমন বাধাগ্রস্থ হয়, তেমনি অর্থনৈতিক কর্মকান্ডেও স্থবিরতা নেমে আসে। ১০ জুলাই সারাদেশে বাংলা ব্লকেড বা বাংলা অকরোধ কর্মসূচী পালিত হয়। ওই সময়ে সারাদেশে পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের বিভিন্ন স্থানে সংর্ঘর্ষ হয়। ভাংচুরের ঘটনাও ঘটে। সরকারি ছাত্র সংগঠণ ছাত্রলীগ অস্ত্র, লাঠিসোঠা নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদেও ওপর যাপিয়ে পড়ে। পুলিশ যেমন ধাপাকড় করে, তেমনি মিথ্যা মামলা দিয়ে অনেকে আটক করে জেলে প্রেরণ করে। এতে আন্দোলন আরও চাঙ্গা হয়ে ওঠে। ১১ জুলাই বিক্ষোভ কর্মসূচী পালন করে। ১২ ও ১৩ জুলাইয়েও নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ছাত্ররা বিক্ষোভ করে। ১৪ জুলাই পথযাত্রার কর্মসূচী পালন করা হয়। এদিন পুলিশের বেরিকেড ভেঙ্গে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা ২৪ ঘন্টার আল্টিমেটার দিয়ে দাবি মেনে নেওয়ার আহবান জানান।
২৪ ঘন্টার মধ্যে দাবি মেনে নিন: শিক্ষার্থীদের আল্টিামেটাম
ফিরে দেখা
Previous Articleযুক্তরাষ্ট্রে বিপুল সম্পদ চিহ্নিত
Next Article আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে আন্দোলন
