বীণা প্রতিবেদক
ডাটা সেন্টার স্থানান্তরের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এক সার্কুলার জারির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সার্কুলারে বলা হয়, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। ওই সময়ে ব্যাংকের শাখা থেকে সেবা নেওয়ার পাশাপাশি অনলাইন ও এটিএম সেবাও বন্ধ থাকবে।
