নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভূত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার ৫ আগস্ট দেশের সব তপসিলি ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। ওই দিন সরকারি ছুটি উপলক্ষ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ব্যাংকগুলোর অনলাইনে বা এটিএম বুথে লেনদেন চলবে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
