Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » আমানতের অর্থে ঋণের জামানত নেওয়া যাবে
    অর্থনীতি

    আমানতের অর্থে ঋণের জামানত নেওয়া যাবে

    অফশোর ব্যাংকিং ইউনিট
    July 4, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডলার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব সংবাদদাতা

    বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে (বিদেশ থেকে বা প্রবাসীদেও কাছে থেকে বৈদেশিক মুদ্রায় আমানত নিয়ে বৈদেশিক মুদ্রায় ঋণ বিতরণ) প্রবাসীদের রাখা আমানতের অর্থ তাদের সম্মতিতে ঋণ গ্রহীতার জামানত হিসাবে জমা রাখা যাবে। তবে প্রবাসীদের সম্মতি ছাড়া ওই অর্থ কোন ঋণের জামানত হিসাবে রাখা যাবে না। ঋণ গ্রহীতা কোন কারণে ঋণ পরিশোধ না করলে এবং ওই ঋণ খেলাপি হলে আমানতকারীকে নোটিশ দিয়ে ব্যাংক বন্ধকী আমানত ঋণের বিপরীতে নগদায়ন করতে পারবে। ঋণের বিপরীতে জামানত রাখার পদ্ধতি সহজ করতে কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে।

    এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং বিষয়টি সংশ্লিস্ট গ্রাহকদেরকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

    সূত্র জানায়, অফশোর ব্যাংকিং ইউনিটগুলো প্রবাসীদের কাছে বৈদেশিক মুদ্রায় আমানত নিতে পারে। এছাড়াও তারা বিদেশি ব্যক্তি বা কোম্পানি থেকেও আমানত নিতে পারে। সেগুলোও ঋণের বিপরীতে জামানত হিসাবে গ্রহণ করা যাবে। দেশের ভেতওে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে সাধারনত ইপিজেট, ইজেট, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বা শতভাগ বিদেশি কোম্পানিতে ঋণ দিতে পারে।

    সার্কুলারে বলা হয়, প্রবসাীরা তাদের আমানত কোন আত্মীয় স্বজন ব্যবসায়ীকে জামানত হিসাবে দিতে পারে। বা অন্য কাউকেও দিতে পারে। তবে এক্ষেত্রে লিখিত অনুমোদন লাগবে। এক্ষেত্রে বাংলাদেশের অফশোর ব্যাংকিং খাতের আমানতকারী ও ঋণ গ্রহীতার মধ্যেকার সম্পর্ক কি তাও সুনির্দিষ্ট করতে হবে। তাদের মধ্যে বিনিয়োগকারী, শেয়ারহোল্ডারের সম্পর্ক আছে কিনা সেটিও সুনির্দিষ্ট হতে হবে। অফশোর ব্যাংকিং থেকে স্বল্পকালীন টাকায় ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের প্রবাসীদের আমানত ব্যাংক জামানত হিসাবে ব্যবহার করতে পারবে।

    এক্ষেত্রে জামানতের বিপরীতে কোন ফি বা চার্জ আরোপ করা যাবে না। বিনিময় হারের ঝুকি মোকাবেলার জন্য ঋণ গ্রহীতার নামে ঋণের অর্থ মঞ্জুর করার সময় জামানত হিসাবে রাখা আমানতের পরিমাণ বিবেচনায় নিতে হবে। গ্রাহকের হিসাবের স্থিতির জন্য জামানতের অর্থ ব্যবহার করা যাবে না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Article৮ জুলাই থেকে ৫ দিন এনসিসি ব্যাংকের সব সেবা বন্ধ থাকবে
    Next Article আইএমএফের বৃত্ত থেকে বেরুচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

    Related Posts

    নবায়নের ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ পুনরায় খেলাপি

    August 22, 2025

    ব্যাংকগুলোকে এক মাসে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকা ধার

    August 19, 2025

     দায় পরিশোধের মেয়াদ  ডিসেম্বর পর্যন্ত বাড়ল

    August 19, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.