Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » দেড় সপ্তাহে ডলারের দাম কমল ১ টাকা
    অর্থনীতি

    দেড় সপ্তাহে ডলারের দাম কমল ১ টাকা

    July 10, 2025No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ডলার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email


    যুগান্তর প্রতিবেদন
    ব্যাংকগুলোতে আমদানি খাতে ডলারের দাম আরও কমেছে। বুধবার প্রতি ডলার গড়ে ১২২ টাকা করে বিক্রি হয়েছে। ডলারের সর্বনিম্ম দাম ছিল ১২১ টাকা ৮৫ পয়সা এবং সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা। গত দেড় সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম প্রায় এক টাকা কমেছে। আমদানি খাতে ডলারের দাম কমার পাশাপাশি অন্যান্য খাতেও এর দাম কমছে। মূলত রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে ব্যাংকগুলোতে ডলারের প্রবাহ বেড়েছে। এতে এর দাম কমতে শুরু করেছে।
    এদিকে ডলারের দাম কমাকে ইতিবাচক হিসাবে দেখছেন দেশের অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তারা বলেছেন, ডলারের দাম কমার কারণে আমদানিতে খরচ কমবে। ফলে আমদানি পণ্যের দাম কিছুটা হলেও কমার কথা। এর প্রভাবে দুই দিক থেকে চাপ কমবে মূল্যস্ফীতিতে। একদিকে আমদানি পণ্যের দাম কমা ও অন্যদিকে টাকার মান বৃদ্ধি। ফলে আগামীতে মূল্যস্ফীতির হার আরও কমার সম্ভাবনা রয়েছে।
    এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ডলারের দাম গড়ে ৬০ পয়সা কমেছিল। মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করেছে ১২২ টাকা ৪০ পয়সা করে। এর আগে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার পর এর মূল্য বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকায় উঠেছিল। বুধবার এর দাম আরও কমে গড়ে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২২ টাকা করে। একই দিন প্রায় দুই মাস পর ডলারের সর্বনিম্ম দাম ১২২ টাকার নীচে নেমেছে। অর্থাৎ ১২১ টাকা ৮৫ পয়সায় বিক্রি হয়েছে।
    ব্যাংক খাতে রেমিটেন্স, রপ্তানি আয় বাড়ার কারণে ডলারের প্রবাহ বেড়েছে। এ কারণে ব্যাংকে ডলারের চাহিদাও কম। যে কারণে এর দাম কিছুটা কমেছে। তবে দুর্বল কিছু ব্যাংক এখনও চড়া দামে ডলার কিনছে। যে কারণে তারা চাড়া দামে বিক্রি করছে। এতে ডলারের গড় দাম একটু বেশি পড়ছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে দুর্বল ব্যাংকগুলো সবল হলে ডলারের দাম আরও কিছুটা কমবে। তবে এর দাম কমার কারণে রপ্তানি আয় ও রেমিটেন্সে যাতে কোন নেতিবাচক প্রভাব না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
    এর আগে আইএমএফের চাপে গত মাসের মাঝামাঝি সময়ে ডলারের দাম বাজারে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাজার তদারকিতে কেন্দ্রীয় ব্যাংক জোরদার তৎপরতা চালায়। যে কারণে বাজারের ওপর ছাড়া হলেও ডলার নিয়ে কেউ কারসাজি করতে পারেনি।
    সূত্র জানায়, ব্যাংকগুলোর বকেয়া ঋণের দায় পরিশোধের চাপ কমেছে। এখন শুধু চলতি আমদানির এলসির দায় পরিশোধ করতে হচ্ছে। তবে সরকারি খাতে এখনও জ্বালানি খাতের বেশ কিছু বকেয়া রয়ে গেছে। সেগুলো কেন্দ্রীয় ব্যাংক পর্যায়ক্রমে পরিশোধ করছে। যে কারণে ব্যাংকগুলোতেও ডলারের চাপ কম।
    এছাড়া আইএমএফ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, জাইকাসহ বিভিন্ন সংস্থা থেকে ঋণের অর্থ ছাড় করায় রিজার্ভ বেড়েছে। গত সোমবার ২০১ কোটি ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের পরও গ্রস রিজার্ভ এখন ৩ হাজার কোটি ডলারের কাছাকাছি রয়েছে।
    সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ করায় ডলারের দাম আন্তর্জাতিক অঙ্গনে কমতে শুরু করেছে। গত এক মাসের ব্যবধানে ডলারের দাম কমেছে প্রায় ৯ শতাংশ। এসব কারণে দেশের বাজারেও ডলারের দাম কমছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপারাপারের যান না পেয়ে অসুস্থ কিশোরের মৃত্যু
    Next Article নতুন উদ্যোক্তারা ৪% সুদে ঋণ পাবেন

    Related Posts

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    August 23, 2025

    নবায়নের ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ পুনরায় খেলাপি

    August 22, 2025

    শত কোটি টাকার সাদা পাথর লুট

    August 22, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.