Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » ঋণের সুদের হার কমানোর ইঙ্গিত
    অর্থনীতি

    ঋণের সুদের হার কমানোর ইঙ্গিত

    নীতি সুদের হার কমাল কেন্দ্রীয় ব্যাংক
    July 16, 2025No Comments2 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ ব্যাংক বাজারে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ধার দেওয়ার একটি উপকরণের নীতি সুদের হার কিছুটা কমিয়েছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে জরুরী প্রয়োজনে ব্যাংকগুলোর ধার করার খরচ কিছুটা কমবে। ফলে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনা ব্যয়ও কিছুটা কমে যাবে। এর প্রভাবে ব্যাংকগুলো ঋণের সুদের হার কিছুটা হলেও কমাতে পারবে। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার কিছুটা কমালো। তবে মূল নীতি সুদের হার অর্থাৎ রেপোর সুদের হারসহ অন্যান্য উপকরেণর সুদেও হার কমানো হয়নি।

    এ বিষয়ে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা আজ বুধবার থেকে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

    সার্কুলারে বলা হয়, আজ বুধবার থেকে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানত হিসাবে অর্থ দেওয়ার উপকরণ স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদের হার সাড়ে ৮ শতাংশ থেকে দশমকি ৫০ শতাংশ কমিয়ে ৮ শতাংশ নির্ধারন করা হয়েছে। তবে নীতি সুদের হারের উর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদের হার সাড়ে ১১ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদের হার  ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

    সূত্র জানায়, ব্যাংকগুলো জরুরী প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে এসডিএফ এর আওতায় ধার নিতে পারে। এর সুদের হার কমানোর ফলে ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপনার খরচ কিছুটা কমে যাবে। এতে ব্যাংকগুলো সুদের হার কিছুটা হলেও কমাতে পারবে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাজারে সুদের হার কমানোর একটি ইঙ্গিত দিল। এখন ব্যাংকগুলো প্রয়োজনীয় ব্যবস্তা নেবে।

    নতুন অর্থবছরের মুদ্রানিিত প্রনয়নের আগে কেন্দ্রীয় ব্যাংকের এই ধরনের সিন্ধান্তকে অনেকেই ইতিবাচক হিসাবে দেখছেন। এর মাধ্যমে মনে করা হচ্ছে, নতুন মুদ্রানীতি কিছুটা শিথিল করবে কেন্দ্রীয় ব্যাংক।

    যদিও আইএমএফ মুদ্রানিিত কঠোর করার পরামর্শ দিয়েছে। তাদের এই পরামর্শ থেকে বেরিয়ে নতুন মুদ্রানীতিকে বিনিয়োগ বান্ধব করার দিকে এগুচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleডলারের দাম বাড়ল ১ টাকা ৪০ পয়সা
    Next Article আবু সাঈদকে হত্যা ছিল হাসিনার পতনের প্রথম ধাপ  

    Related Posts

    নবায়নের ১ লাখ ৩৪ হাজার কোটি টাকার ঋণ পুনরায় খেলাপি

    August 22, 2025

    ব্যাংকগুলোকে এক মাসে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকা ধার

    August 19, 2025

     দায় পরিশোধের মেয়াদ  ডিসেম্বর পর্যন্ত বাড়ল

    August 19, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.