নিজস্ব প্রতিবেদক
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে এ দিন ব্যাংকগুলোতে কোন লেনদেন হবে না। তবে গ্রাহকরা এটিএম বুথ ও অনলাইনে লেনদেন করতে পারবেন।
বৃহস্পতিবার এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকেও এ বিষয়ে আগামী রোববার একটি সার্কুলার জারি করা হবে। এতে আগামী ৫ আগস্ট দেশের সব আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস’ দিবস উপলক্ষ্যে সরকার ৫ আগস্ট সরকারি ছুটি ঘোষনা করেছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ কারণে দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসাবে ঘোষনা করা হয়েছে।
