Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » গোপালগঞ্জের ঘটনা পরিকল্পিত
    অপরাধ

    গোপালগঞ্জের ঘটনা পরিকল্পিত

    গোয়েন্দারা সঠিত তথ্য সংগ্রহ করতে পারেনি, প্রশাসন ও পুলিশ ছিল নিজেদের রক্ষায় ব্যস্ত
    July 18, 2025No Comments2 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    গোপালগঞ্জে সেনাবাহিনীর টহল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব প্রতিবেদক

    গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের ওপর দফায় দফায় হামলার পরিকল্পিত। দলটি যাতে গোপালগঞ্জে সভাসমাবেশ করতে না পারে সে বিষয়ে আগে থেকে আওয়ামী লীগ ও ছাত্ররীগ পরিকল্পনা করেছিল। এ লক্ষ্যে আশেপাশের জেলা থেকেও কর্মীদের জড়ো করেছিল গোপালগঞ্জে। তারা এনসিপির নেতারা গোপালগঞ্জে প্রবেশের সময় থেকেই পরিকল্পা করে। সে অনুযায়ী কাজও করে। কিন্তু প্রশাসন তাদের মামলা প্রতিরোধে সক্রিয় ছিল না। বরং প্রশানের লোকজন ও পুলিশ নিজেদের বাচাতেই বেশি তৎপার ছিল।

    গোপালগঞ্জে অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনে অবশ্য বলা হয়েছিল তেমন কিছু হবে না। হলেও খুব সামান্য। কিন্তু আওয়ামী লীগের কর্মিরা যে বিশাল পরিকল্পনা এটে আছে সেটি প্রশাসনের লোকজন কিছুই জানতো না।

    জানা গেছে, কয়েকদিন আগে থেকে বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ফাইটার বাহিনীকে গোপালগঞ্জে আনা হয়। তারা আওয়ামী সমর্থিত বিভিন্ন লোকজনের বাসায় ছিলেন। কোন আবাসিক হোটেলে ওঠেননি। আর গোয়েন্দা আবাসিক হোটেলের ওপর নজর রাখছিল। ফেলে গোয়েন্দারা হামলা ও লোক জড়ো করার বিষয়ে কোন তথ্য পায়নি।

    দলটির ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ডাক দিয়েছিল। সেটি পন্ড করাই ছিল তাদের লক্ষ্য। কিন্তু এনসিপি আংশিকভাবে কর্মসূচী পালন করেছে। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু তারা গোপালগঞ্জে ঢুকেছে ও সমাবেশ করেছে।

    গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ এই কর্মসূচিকে ঘিরে শুরু থেকেই চলে নানা অপপ্রচার। বিশেষ করে এনসিপির নেতাকর্মীরা দলবল নিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে শেখ মুজিবুর রহমানের মাজার ভাঙচুর করবেন-এমন একটি অপপ্রচার মঙ্গলবার দুপুরের পর থেকেই ছড়িয়ে দেওয়া হয়। দেশ-বিদেশ থেকে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ অপপ্রচার চালিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি গোপালগঞ্জের স্থানীয় সাধারণ মানুষকে সংগঠিত করা হয়।

    কিন্তু প্রশাসন এগুলোতে নজর দেয়নি। কোন ব্যবস্থাও নেয়নি। ফলে সেখানে সংহিষ ঘটনা ঘটেছে।

    অপরদিকে এনসিপি যাতে শরীয়তপুরের জাজিরায় কর্মসূচি পালন করতে না পারে, সেজন্য আওয়ামী লীগ মাঠ পর্যায়ে থেকে প্রতিরোধের প্রস্তুতি নেয়। কিন্তু শুরুতে তাদের হামলা প্রতিরোধ করা হয়। কিন্তু পরবর্তীতে তারা আরও বড় হামলা চালায়।  

    পৌর পার্কের পাশেই ঐতিহাসিক কোর্ট মসজিদ থেকে উসকানিমূলক ঘোষণা দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দফায় দফায় মাইকে ঘোষণা দিলে হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসে। ওই সময় মাইকে এও বলা হয়, ‘পুলিশ এবং সেনাবাহিনী সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি করছে। এতে অনেক লোকজন নিহত হয়েছেন।’ এ ধরনের প্রচারণায় সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে।

    এদিকে আজ শুক্রবারও গোপালগঞ্জে কা্রফিউ থাকবে। তবে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শিথিল থাকবে। পরে আবার কারফিউ বহাল হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে।

    তবে পরস্থিতি শান্ত হয়ে আসছে। শহরের দোকানপাট বন্ধ। মানুষের চলাচলও নেই। তবে এখন গোপালগঞ্জ দিয়ে দুরপ্লালার গাড়িগুলো চলাচল করছে। ট্রেনও চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তাদের সম্মাননা দিল বাংলাদেশ ব্যাংক
    Next Article কমপ্লিট শার্ট ডাউনে ব্যাপক সংঘর্ষ : নিহত ৩১

    Related Posts

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    August 23, 2025

    শত কোটি টাকার সাদা পাথর লুট

    August 22, 2025

    বিদেশে  পাচারের ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান

    August 18, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.