খেলা প্রতিবেদক
প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। শনিবার ফিরতি ম্যাচে তাদের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় বাংলাদেশ। ফলে বাংলাদেশ দলকে এই আসরের শিরোপা ধরে রাখতে হলে সোমবার শেষ ম্যাচে ন্যূনতম ড্র করতে হবে নেপালের সাথে। জিতলে তো কথাই নেই। তবে নেপাল যদি ১ গোলের ব্যবধানে জিতে তাহলে তারাই হবে চ্যাম্পিয়ন। কারণ তারা গোল পার্থক্যে এগিয়ে। তাদের ৩০ গোলের বিপরীতে বাংলাদেশ ২৪ গোল দিয়েছে।
