নিজস্ব প্রতিবেদক
৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৫ হাজার ২০৬ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। রোববার দিনগত রাত ১২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
প্রকাশিত ফলাফলে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
পিএসসি সূত্রে জানা যায়, ৪৮তম বিশেষ বিসিএসে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।
