নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ডলার বাজারে স্তিতিশীলতা ফিরে এসেছে। ডলারের সর্বনিম্ম ও সর্বোচ্চ দাম এখন কাছাকাছি সীমার মধ্যে থেকে ওঠানামা করছে। ব্যাংকররা ডলারের বাজারের এই ধরনের আচরনকে স্বাভাবিক মনে করছেন। এর আগে ডলারের দাম যেভাবে বেড়েছিল সেটাই ছিল অস্বাভাবিক।
সোমবার ব্যাংকগুলো প্রতি ডলারের সর্বনিম্ম দর ছিল ১২১ টাকা ৪০ পয়সা এবং সর্বোচ্চ দাম ছিল ১২১ টাকা ৬০ পয়সা। গত দাম ছিল ১২১ টাকা ৫০ পয়সা।
গত সপ্তাগের বুধবার আন্ত:ব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ১২১ টাকা ২০ পয়সা ও সর্বনিম্ম ১২০ টাকা ৭৭ পয়সা দরে বিক্রি হয়েছিল। এদিন ডলারের গড় দাম ছিল ১২০ টাকা ৯৩ পয়সা।
এর আগে ডলারের দাম সর্বোচ্চ ৩ টাকা ৩৯ পয়সা কমে ১১৯ টাকার ঘরে নেমে এসেছিল। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে বেশি দামে ডলার কেনায় এর দাম কিছুটা বেড়ে এখন স্থিতিশীলতা ফিরে এসেছে।
এদিকে ব্যাংকগুলোকে ডলারের প্রবাহ এখনও চাহিদার তুলনায় বেশি। বাড়তি ডলার ব্যাংকগুলো অন্য ব্যাংককে ধার দিচ্ছে। আগের বকেয়া থাকলে সেগুলো আগাম শোধ করা হচ্ছে। এছাড়া কিছু ডলার অফশোর ব্যাংকিং ইউনিটে স্তানান্তর করছে।
মে মাসের মাঝামাষি সময়ে আইএমএফের চাপে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়। তখন ডলারের দাম কিছুটা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকায় ওঠে। বাজারের ওপর ছাড়ার আগে ডলারের দাম ছিল ১২২ টাকা।
