নিজস্ব প্রতিবেদক
একটি স্কুল ভবন বিধ্বস্ত হবে –এমন সতর্কবার্তা আগের দিনই প্রকাশ করেছিল একটি হ্যাকার গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টে তারা এমন আগাম সতর্কবার্তা দিয়েছিল। ‘অ্যানোনিমাস’ নামে একটি পেজ থেকে এই সতর্ক বার্তা দিয়েছিলো হ্যাকাররা।
রোববার দিবাগত রাত রাত ২টা ৫০ মিনিটে ফেসবুক পোস্টে তারা আগাম বার্তা দিয়ে এমন একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে। এতে তারা লিখে, ‘একটি স্কুল ভবন ধসে পড়বে, যার ফলে অনেক শিশুর প্রাণহানি ঘটবে। আমরা একটি ভয়াবহ দুর্যোগকে দ্রুত আসতে দেখছি। এই দুর্ঘটনার কারণ হবে ভবনের অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাব। আমরা এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে আমাদের সর্বশক্তি প্রয়োগ করব।’
তবে এই বার্তায় কোথাও বলা নেই যে স্কুলে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হবে। কোন এলাকাতে বিমানটি বিধ্বস্ত হবে সে বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য নেই। কবে নাগাদ এমনটি হতে পারে সে ব্যাপারেও কোন তথ্য নেই। হ্যাকার গ্রুপটি যে আশংকার কথা বার্তা বলেছে, সেটি সত্যি হয়েছে। তবে তারা পুরোপুরি বলেনি। অথবা তাদের কাছে পুরো তথ্য ছিল না। এই হ্যাকার গ্রুপটি সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য জানা যাচ্ছে না।
গ্রুপটি তাদের ফেসবুক পোষ্টে শুধু ছোট একটি পোষ্ট দিয়েছে। বিস্তারিত আর কিছুই বলেনি। তবে পোষ্টে তারা বলেছে, স্কুল ভবনের অযত্ন ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে বিপদ আসছে। সে তথ্যটি হ্যাকার গ্রুপের দেওয়া আগাম বার্তার সঙ্গে মিলছে না। ফলে এটিকে কেউ তেমনভাবে গুরুত্ব দিচ্ছে না। গ্রুপটি পোষ্টের সঙ্গে একটি ছবিও দিয়েছে।
এছাড়া হ্যাকার গ্রুপটি সময়ের কারসাজি করে বার্তাটি পরেও দিয়ে থাকতে পারে। সেটির দৃশ্যমান সময় হবে ঘটনার আগে। কিন্তু এটিকে ফরেনসিক ল্যাবে নিরীক্ষা করলে আসল তথ্যটি মিলতে পারে।
জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোষ্টগুলো নিবিড়ভাবে তদারকি করা হতো। এখন সেটি করা হচ্ছে কিনা তা জানা যাচ্ছে না। তবে অনেকেই বনে করেন, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোষ্টগুলো নিবিড়ভাবে তদারকি করা জরুরী।
