নিজস্ব প্রতিবেদন
রপ্তানিতে ব্যবহৃত উপকরণের উপর শুল্ক বন্ড বা ডিউটি-ড্র-ব্যাক সুবিধা গ্রহণ করে সিনথেটিক ও ফেব্রিক্স-এর মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে ২ শতাংশ নগদ সহায়তা দেওয়া হবে। গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত যেসব পণ্য রপ্তানির উদ্দেশ্যে জাহাজে তোলা হবে হবে সেসব পণ্যে এই সহায়তা দেওয়া হবে।
সরকারি সিন্ধান্তের আলোকে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সিনথেটিক ও ফেব্রিক্স এর মিশ্রণে তৈরি পাদুকা ও ব্যাগ রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা বহাল থাকবে।
