নিজস্ব প্রতিবেদক
জুলাই শহিদ শিক্ষাবৃত্তি চালু করেছে সরকার। জাতীয় বিশ্ববিদ্যারয়ের মাধ্যমে অধিভূক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজগুলোর স্নাতক (পাস), স্নাতক (সম্মান), প্রিলি টু মাস্টার্স ও স্নাতকোত্তর কোর্সে অধ্যায়নরত নিয়মিত শিক্ষার্থিদের এ বৃত্তি দেওয়া হবে। এ ক্ষেত্রে আগের বছরের শিক্সার্থীদের ফলাফল বিবেচনায় নেওয়া হবে।
এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও আর্থিকভাবে অস্বচ্ছল, প্রান্তিক, সুবিধা বঞ্ছিত অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাতে কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছর থেকেই এ বৃত্তি দেওয়া হবে। পর্যায়ক্রমে কলেজ পর্যায়ের সব শিক্ষার্থীদেরকে এ বৃত্তি দেওয়া হবে।
জুলাই শহিদদের স্মৃতি স্মরনীয় করে রাখতে এ বৃত্তি দেওয়া হচ্ছে।
গত বছরের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থিদের আন্দোলন জোরোলো হয়। আন্দোলন দমনে সরকার পুলিশ ছাত্রলীগকে গিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমন করে। এতে সহস্রাধিক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও শিশু নিহত হয়।
