নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী ৫ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
জুলাই ঘোষনাপত্র প্রকাশের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ ওই সময়ে আন্দোলনকারী সংগঠণগুলো দাবি জানিয়েছে।
