নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। অন্যদিকে অসন্তোষ প্রকাশ করেছে এনসিপি। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষনের পর তারা এই প্রতিক্রিয়া জানান।
প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া বাষনের পর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে দোদুল্যমানতার কথা অনেকে জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে তাদের মধ্যে সেই দোদুল্যমানতা আর রইল না। সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। নির্বাচনের আবহ তৈরি হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত হবে বলে আমরা আশা করি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘দৃশ্যমান সংস্কার এবং জুলাই সদনদের বাস্তবায়ন ছাড়া একতরফা জাতীয় নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থি।’
তারা মনে করেন, ফ্যাসিবাদ হটিয়ে দেশে একটি অবাধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার যে স্বপ্ন তরুণরা দেখেছিল, এর মাধ্যমে তা বাধাগ্রস্ত হবে। বর্তমানে জাতীয় নির্বচানের আগে দরকার জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।’
