Close Menu
বিপ্লবের বীণা
    What's Hot

    পর্দায় শেখ হাসিনা হলেন সীমা, টিজারে ভারত-বাংলাদেশের টানাপোড়েন

    Facebook X (Twitter) Instagram
    Monday, March 2
    বিপ্লবের বীণা
    YouTube Facebook X (Twitter) Instagram
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা
    Subscribe
    বিপ্লবের বীণা
    You are at:Home » আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হবে
    রাজনীতি

    আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হবে

    গুলিস্তানে আওয়ামী লীগ অফিস
    July 27, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    নিজস্ব প্রতিবেদক

    আওয়ামী লীগের পতনের পর গুলিস্তান এলাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর করে আগিুণ ধরিয়ে দেয় ছাত্র-জনতা। এর পর থেকেই দীর্ঘদিন ধরে এটি ছিল পরিত্যক্ত ভবন। এক বছরে এটি ভাসমান মানুষের শৌচাগার ও নেশার আড্ডাখানায় পরিণত হয়েছিল। মানুষজন ময়লা-আবর্জনা ফেলায় এমন অবস্থা হয়েছে যে উৎকট গন্ধে আশপাশে টেকা দায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে প্রায় বছর পর তা এখন সংস্কার হচ্ছে। পরিত্যক্ত ভবনে টাঙানো হয়েছে একটি লাল ব্যানার, এতে লেখা আছে, ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’। মূলত এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় এর মেরামত কাজ চলছে। ভবনের সামনে থাকা কয়েকজন জানান, জুলাই অভ্যুত্থানে নিহতদের নামে এটি গণহত্যা গবেষণা ইনস্টিটিউট কার্যালয় হবে।  

    তবে পরিষ্কার করার কাজে নিয়োজিতের ভাষ্য, এখানে ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট হবে। ৩১ জুলাইয়ের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে হলে দেখতে পারবেন সবকিছু।

    তবে এ ধরনের কোনো ইনস্টিটিউট করার বিষয়ে সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    একজন শ্রমিক বলেন, গত বুধবার থেকে আমরা কাজ শুরু করেছি। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ময়লা-আর্বজনা আমরা এখান থেকে সরিয়ে নিতে পারব।

    শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সড়ক, স্থাপনার নাম পরিবর্তনের ধারাবাহিকতায় মার্চ মাসে বদলে ফেলা হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম। সড়কটির নতুন নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

    মুক্তিযুদ্ধের পরে গুলিস্তানে পরিত্যক্ত বিভিন্ন বাড়ি খালি পড়ে ছিল। এসব ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় হয়। তারই একটি তখনকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের ঠিকানার এই পুরনো ভবন, যা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছে ১৯৮১ সাল থেকে। পুরনো ভবনটি ভেঙে ফেলা হয় ২০১৬ সালে, ২০১৮ সালে ১০ তলা ভবন তৈরি করা হয়।

    আট কাঠা জমি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেয়া হয়েছিল আশির দশকে। পরে এই জমিতে ১০ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করে এটিকে আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়।

    ২০১৮ সালের ২৩ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিনই এই ভবনটিতে আগুন ধরিয়ে সব কিছু নিয়ে যায় দুর্বৃত্তরা। এর পর থেকে ভবনটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

    ভবনটির প্রথম থেকে তৃতীয়তলা পর্যন্ত প্রতিটি ফ্লোর ৪ হাজার ১০০ বর্গফুট। চতুর্থতলা থেকে ওপরের সবগুলো ফ্লোর ৩ হাজার ১০০ বর্গফুটের চতুর্থ ও পঞ্চমতলায় সাজানো হয়েছিল দলের অফিস, ডিজিটাল লাইব্রেরি ও মিডিয়া রুম। ষষ্ঠতলায় সম্মেলন কক্ষ; সপ্তমতলা বরাদ্দ দলের কোষাধ্যক্ষের জন্য। অষ্টমতলায় সাধারণ সম্পাদকের অফিস। নবমতলা ছিল দলের সভানেত্রীর জন্য। তার নিরাপত্তা নিশ্চিতে এই ফ্লোরটি ‘বুলেটপ্রুফ’ করা হয়। দশমতলায় ছিল ক্যাফেটেরিয়া।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআন্দোলন প্রত্যাহারে শিক্ষার্থীদের প্রবল চাপ : বিচ্ছিন্ন সহিসংতা চলমান
    Next Article কঠিণ চ্যালেঞ্জে বাংলাদেশ

    Related Posts

    অভ্যুত্থানের শহীদদের সঙ্গে সরকার বেইমানি করেছে : রেজা কিবরিয়া

    August 17, 2025

    কক্সবাজার ভ্রমণ : এনসিপির ৫ নেতার কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার

    August 17, 2025

    জুলাই সনদ : ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না

    August 17, 2025
    Demo
    শীর্ষ খবর

    যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে : অনেক বিষয়ে ঐক্যমত হয়নি

    July 12, 202513 Views

    ‘ঐ শোন বিপ্লবের বীণা’

    August 5, 202512 Views

    ব্যাংকে ডলারের দাম বাড়ছে

    June 20, 202510 Views

    ডলারের দাম বেড়ে আবার ১২২ টাকায় ওঠেছে

    July 24, 20259 Views

    ডিসেম্বরের শুরুতে নির্বাচনী তফসিল

    August 7, 20258 Views
    Don't Miss
    মিডিয়া November 9, 2025

    নভেম্বরেই মাঠে নামছে দলগুলো, রাজপথ কি উত্তপ্ত? নভেম্বরে দাবি আদায়ে রাজপথে নামছে বিএনপি, জামায়াত ইসলামীসহ…

    গাজার শিশুরা মরতে চায়, যেন স্বর্গে গিয়ে খাবার পায়: সেভ দ্য চিলড্রেন

    শনিবার জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনী শুরু

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    © 2026 ThemeSphere. Designed by ThemeSphere.
    • প্রচ্ছদ
    • অর্থনীতি
    • রাজনীতি
    • অপরাধ
    • জাতীয়
    • ভ্রমণ
    • শিল্প সংস্কৃতি
    • বিশ্ব
    • খেলা

    Type above and press Enter to search. Press Esc to cancel.