নিজস্ব প্রতিবেদক
কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার বিবাহ বিচ্ছেদের পর এখন তিনি পুরোপুরি মনোযোগ দিতে চান সংগীতে। ইতিমধ্যেই কনার একটি নতুন গান রেকর্ডিং হয়েছে। এটির শুটিং চলছে। ‘সোনা জান’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন. আর সুর-সংগীত করেছেন আদিব কবির। নির্দেশনায় আছেন মোহন ইসলাম। কে এম মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ হবে।
‘সোনা জান’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পাল। অচিরেই এটি রিলিজ করা হবে।
এর আগে কনা আরও অনেক মিউজিক ভিডিওতে গানের পাশাপাশি অভিনয় করেছেন। এর মধ্যে কবি কাজী নজরুল ইসলামের গানের ওপর একটি একটি মিউজিক ভিডিওতে কনা বেশ সুনাম কুড়িয়েছেন। ‘ প্রিয় যাই যাই বলো না’ গানটিতে কন্ঠ দিয়েছেন কনা নিজে। আবার গানের সঙ্গে নাচেও অংশ নিয়েছেন।
