‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, রইব না আর বেশি দিন তোদের মাজারে’ –কণ্ঠ শিল্পী এন্ড্রু কিশোর এই গানটি গেয়েছিলেন। আজ ৫ বছর হলো তিনি দয়ালের ডাকে চলে গেছে। কিন্তু তার কালজয়ী গানগুলো এখনও শ্রোতাদের কানে বাজে।
আজ কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। ২০২০ সালের ৬ জুলাই রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সংগীতশিল্পী। তাঁর প্রয়াণ দিবসে আবেগঘন এক পোস্ট করেছেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সঞ্চালক, নির্মাতা হানিফ সংকেত।
https://30a31d7ae6d6a3042cbc9eecb6a018f7.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html এন্ড্রু কিশোরের সঙ্গে ছবি দিয়ে হানিফ সংকেত লিখেছেন, ‘আজ বন্ধু এন্ড্রু কিশোরের পঞ্চম প্রয়াণ দিবস। যার কাছে গানই ছিল জীবন-মরণ, গানই ছিল প্রাণ। এই গানের জন্যই মানুষ তাকে ভালোবাসত, দিয়েছিল “প্লেব্যাক সম্রাট” উপাধি। কিশোর যেমন প্রাণ খুলে দরাজ গলায় গাইতে পারত, তেমনি সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারত।’
এন্ড্রু কিশোরের বিষয়ে স্মৃতি চারণ করতে গিয়ে হানিফ সংকেত আরও লিখেছেন, ‘কিশোরের সঙ্গে আমার সম্পর্ক প্রায় চার দশকেরও বেশি সময় ধরে। একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, বহুবার বিদেশে গেছি, একসঙ্গে থেকেছি। কিশোর ছিল “ইত্যাদি”র প্রায় নিয়মিত শিল্পী।’
তিনি আরও লিখেছেন, ‘একজন আদর্শ শিল্পী, একজন মানবিক মানুষ ছিল কিশোর। গানের মাধ্যমেই এন্ড্রু কিশোর বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে। বন্ধু ভুলিনি তোমায়-ভুলব না-ভুলতে পারব না। ভালো থেকো, শান্তিতে থেকো।’
