নিজস্ব প্রতিবেদক
চিত্র নায়িকা বাধন জুলাই আন্দোলনে বেশ সক্রিয় ছিলেন। তিনি ১৬ জুলাইয়ের পর আন্দোলনে রাজপথে নেমে আসেন। শিক্ষার্থীদের সঙ্গে মিছিল করেছেন। ওই সময়ের স্মৃতিচারণ করে তিনি একাধিক ডকুমেন্টারী তৈরি করছেন। পাশাপাশি এগুলোতে নাটকের আঙ্গিকে জুলাই আন্দোলনের লক্ষ্যগুলোও তুলে ধরছেন। আন্দোলনে তার অংশ গ্রহণ ও অন্যান্য শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিডিও ফুটেজ তিনি বিভিন্ন উৎস থেকে সংগ হরছেন। সেগুলোকে ব্যবহার করে আন্দালনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বক্তব্য সংযোজন করে ডকুমেন্টারীগুলো তৈরি করছেন। আগামী ৫ আগেস্টর আগেই কয়েকটি ডকুমেন্টারী বিভিন্ন টেলিভিশনে প্রচার করা হবে বলে জানা গেছে। জুলাই আন্দোলনের চেতনাকে জাগিয়ে তুলতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।
