নিজস্ব সংবাদদাতা
গত বছরের ৩ জুলাইবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কীম বিরোধী আন্দোলনের কোন বিশ্ববিদ্যালয়ে কোন ক্লাস হয়নি। শিক্ষকরা ক্লস বর্জন করে আন্দোলন করেন। এদিকে ছাত্ররা কোটার প্রজ্ঞাপন বহাল করার দাবিতে সারাদেশে বিশ্বিবিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। দাবি আদায়ের লক্ষ্যে ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাসে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পাশাপাশি তাদের দাবির স্বপক্ষে আন্দোলন আরও বেশি করে ছাড়াতে থাকে। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজগুলোর ছাত্ররাও আন্দোলনের সঙ্গে যুক্ত হতে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও আন্দোলন দানা বাধতে থাকে।
