নিজস্ব প্রতিবেদক
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস। স্থান পাবে জুলাই আন্দোলনের স্মরণে শিক্ষার্থীদের আঁকা বিভিন্ন ধরনের ফা্রফিতি। পুলিশের গুলিতে মারা যাওয়া আবু সাঈদের নামে একটি নতুন গল্প যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এতে তার সাহসের চিত্র তুলে ধরা হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার বিভিন্ন উদ্ধৃতিও স্থান পাবে। পাশাপাশি পিাকিস্তানের সাবেক স্বৈরশাসক ইয়াহিয়ার আদলে আঁকা শেখ হাসিনার একটি প্রতিকৃতিও স্থান পাবে। চলতি বছরের কিছু স্থান পেয়েছে। আগামী বছরেও আরও জুলাই আন্দোলনের ইতিহাস যুক্ত করা হবে।
একইসঙ্গে ইতিহাস বিষয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে।
বাংলা, ইতিহাস, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের মতো কিছু বইয়ের প্রচ্ছদে বা বইয়ের কোনো কোনো অংশে এসব গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি যুক্ত করা হবে।
