নিজস্ব প্রতিবেদক
লালনকন্যা হিসাবে খ্যাত বিশিষ্ট সংঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে রয়েছে। তিনি এখনও আইসিইউতে রয়েছেন। ফুসফুজের জটিলতা এখন তার প্রধান সমস্যা। কিডনির জটিলতা কিছুটা কমেছে। শিল্পীকে মেডিক্যাল বোর্ড গঠণ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ৫ই জুলাই থেকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের (আয়শা মেমোরিয়াল হসপিটাল) আইসিইউতে ভর্তি আছেন এই শিল্পী।
শিল্পীর সর্বশেষ অবস্থা সম্পর্কে খোজখবর নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এর আগে গত ৯ই জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে গিয়ে শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সংস্কৃতি মন্ত্রনালয়ের সচিবও তার চিকিৎসার খোজ খবর নিচ্ছেন। তার চিকিৎসার জন্য সরকারকে থেকে অনুদান দেওয়া হয়েছে।
৭০ বছর বয়সী এই শিল্পী শুধু কিডনি ও ফুসফুসের সমস্যা নয়, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন দীর্ঘদিন ধরে।
