নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি পরিস্থিতির অবনতি হয়েছে। প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে (১৫ বছরের ঊর্ধ্বে) হিসাব খোলার হার কমেছে। ২০২৪ সালের হিসাবের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
বৃহস্প্রতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি সূচক (ফিনডেক্স) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে (১৫ বছরের ঊর্ধ্বে) ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনে আর্থিক সেবা (এমএফএস) দেওয়া প্রতিষ্ঠানে থাকা গ্রাহওকর হিসাব থাকার হার ৪৩ শতাংশ। তিন বছর আগে এ হার ছিল ৫৩ শতাংশ।
প্রতিবেদনে ১৪১টি দেশের তথ্য রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিতে বাংলাদেশের অবনতি হলেও বৈশ্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। বিশ্বে আর্থিক সেবায় হিসাব থাকার হার ৭৪ শতাংশ থেকে বেড়ে ৭৯ শতাংশ হয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মানুষের হিসাব থাকার হার বেশি। ভারতে এ হার ৮৯ শতাংশ, যা এ অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে অবশ্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস হিসাবের হার তুলনামূলক বেশি। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে হিসাবের হার কম।
শুধু মোবাইল ব্যাংক হিসিাব থাকা মানুষের হার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে।
বাংলাদেশে নারী ও পুরুষের হিসাব থাকার পার্থক্য কিছুটা বেড়েছে। ২০২৪ সালে ‘জেন্ডার গ্যাপ’ দাঁড়িয়েছে ২১ শতাংশ। ২০২১ সালে যা ছিল ১৯ শতাংশ। ২০২৪ সালে নারীদের মধ্যে অ্যাকাউন্ট খোলার হার ৩৩ শতাংশ এবং পুরুষের ৫৪ শতাংশ। ২০২১ সালে যা ছিল যথাক্রমে ৪৪ শতাংশ এবং ৬৩ শতাংশ। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নারীর হার ২৭ শতাংশ। অন্যদিকে পুরুষের হার ৪৫ শতাংশ।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে ১৫ বছরের ঊর্ধ্বে থাকা জনগোষ্ঠীর সংখ্যা ১২ কোটি ২৮ লাখ। এর মধ্যে ৬ কোটি ৯৭ লাখের কোনো আর্থিক হিসাব নেই। বিশ্বে অ্যাকাউন্ট না থাকা অধিকাংশ মানুষ আটটি দেশে বাস করে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে। অন্য দেশগুলো হলো– ভারত, চীন, মিসর, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া ও পাকিস্তান।
সূত্র জানায়, দেশের এমএফএস সেবা চালুর শুরুর দিকে একজন ব্যক্তি একই প্রতিষ্ঠানে যত খুশি হিসাব খুলতে পারতেন। পরে এক আইডিতে একটির বেশি হিসাব খোলা বন্ধ করা হয়। আবার অনেক হিসাব ছিল ভুয়া। মানিল্ডারিং এড়াতে সব খাতেই হিসাব ওখালায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ কারনেও হিসাব খোলার হার কমেছে।
বাংলাদেশে আর্থিক হিসাব খোলার হার কমেছে
বিশ্বব্যাংকের প্রতিবেদন
Previous Articleরিজার্ভ ফের ৩০বিলিয়ন ডলারের ঘরে
