জাভেদ জহির
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশাব্যঞ্জক অর্জন করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। সেইসঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ফলে রেমিট্যান্স ও রিজার্ভের ইতিবাচক ধারা নিয়ে নতুন ২০২৫–২৬ অর্থবছর শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার।
এটি এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।
রেমিট্যান্স বাড়ার পাশাপাশি রপ্তানি আয় ও বৈদেশিক ঋণও বেড়েছে। ফলে বেড়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত সোমবার রিজার্ভ বেড়ে ৩২ দশশকি ২৩ বিরিয়ন ডলারে দাড়িয়েছে। যা গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ।
তবে রাজস্ব আহরনে বড় ধরন ঘটেছে। অর্থবছরের শেষ দিকে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার কার্যক্রমকে নিয়ে আন্দোলনের কারণে রাজস্ব আয় ভেঙ্গে পড়ে।
তবে মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। এ হার আগামীতে আরও কমবে।
তবে বিদায়ী অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার অর্জিত হচ্ছে না।
