খুলনা প্রতিবেদক
খুলনা নগরীতে হাতে তৈরি অতিরিক্ত মদপানে ৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং তোতা (৬০)। ওই এলাকা থেকে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে গেছে।
খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনুর আশঙ্কাজনক অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে।
জানা গেছে, হাতে তৈরি মদ খেয়ে বিষক্রিয়ার কারণে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ এলকোলি নামে একটি মেডিসিন। এর সঙ্গে যুক্ত করা হতো চুনের পানি ও ঘুমের ট্যাবলেট; যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন।
দীর্ঘ দিন ধরে ওই এলাকায় এই ধরনের মত তৈরি করে বিক্রি করা হতো।
