নিজস্ব সংবাদদাতা
বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে। এ লক্ষ্যে আগামী ৮ জুলাই রাত ৮ ঘটিকা হতে ১৩ জুলাই সকাল ৮ ঘটিকা পর্যন্ত সকল ব্যাংকিং (শাখা, উপশাখা, ডেবিট কার্ড, এটিএম, বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট ইত্যাদি) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।
